মোঃ লিটন তালুকদার :
বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার গাজীর হাট বাজারে তারেক ক্লথ ষ্টোরে ৩১ মে দিবাগত রাতে বাজার পাহাড়াদার মনির হোসেন মন্টু হাওলাদার কে কোমল পানির সাথে নেশা জাতীয় খাইয়ে অচেতন করে তারেক ক্লথ ষ্টোরের টিন কেটে দোকানের ভিতরে ঢুকে বিকাশ ও লোডের চার লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় বলে জানান দোকান মালিক।
সকালে স্থানীয় লোকজন এসে পাহাড়াদারকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা করে। পাহারাদার মনির হোসেন মন্টু জানান ঐ এলাকার খোকন খান এর পুত্র সাগর খাঁ আমাকে কোমল পানীয় কিছু খাইয়ে অচেতন করে ফেলে সকালে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চিকিৎসা করায়।
দোকান মালিক জানান মামলা দায়েরের প্রস্তুুতি নিচ্ছি । খবর পেয়ে কাজিরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।









