মুলাদীতে আওয়ামীলীগের ৫; জাতীয় পার্টির ১জন চেয়ারম্যান নির্বাচিত

0
571

মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৫জন এবং জাতীয় পার্টির ১জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। এতে সফিপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবু মুছা হিমু মুন্সী পান ১৪ হাজার ৬৮ ভোট, তার নীকটতম স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মুন্সী আনারস প্রতীকে পেয়েছেন ৯৭৬ ভোট; নাজিপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাদল খান নৌকা প্রতীকে ৮ হাজার ৫৩৩ ভোট, নীকটতম প্রার্থী  স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান শরীফ ১ হাজার ১৩৪ ভোট; চরকালেখান ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী মিরাজুল ইসলাম সরদার লাঙ্গল প্রতীকে ৪ হাজার ৬২৭ ভোট; নিকটতম ইসলামি আন্দোলনের প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন খান হাত পাখা প্রতীকে ২ হাজার ৫৯২ ভোট; গাছুয়া ইউনিয়নে আওয়ামী লীগের জসিম উদ্দীন বেপারী নৌকা প্রতীকে ৫ হাজার ৭৮৫ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোকসেদ আলম মীর ১ হাজার ২০৭ ভোট, কাজিরচর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মন্টু বিশ্বাস নৌকা প্রতীকে ৯ হাজার ৪৯৬ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি. ইউসুফ আলী আনারস প্রতীকে পেয়েছেন ৭৭৯ ভোট। এছাড়া মুলাদী সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী কামরুল আহসান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ জুন) প্রথম ধাপের ইউপি নির্বাচনে সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল উৎসাহ উদ্দীপনা আর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন চলে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্তিতি বৃদ্ধি পেতে থাকে। উল্লেখ্য, সকাল থেকে ভোট কেন্দ্রে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্তিতি বেশি ছিলো।

নির্বাচনে যেকোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে ছিলো পুলিশ, র‍্যাব, বিজিবি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ শওকত আলী জানান, নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত অন্যকোন সহিংস ঘটনা ঘটেনি এবং চেয়ারম্যান পদে বিএনপির কোন প্রার্থী অংশ নেয়নি।

আপনার মন্তব্য জানান