মো: মেহেদী হাসান, মুলাদী :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্য নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সাফায়েত হোসেন সজিব গতকাল সকাল ১০টায় মুলাদী প্রেস ক্লাব শাজাহান মাহমুদ মিলিয়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় তিনি ১৫ আগষ্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকল শহীদের গভীর ভাবে স্মরন করেন। এ্যাডভোকেট সাফায়েত হোসেন সজিব বলেন আপনারা জানেন আমি মুলাদী বাবুগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে দীর্ঘদিন যাবৎ করছি। হাজার হাজার অসহায় মানুষকে এ পর্যন্ত বিনা মূল্য আইনী সহয়তা প্রদান করছি। অত্র অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে সাধ্যমত সহয়তা করছি।
তিনি আরও বলেন ছাত্রজীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারন করে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। ছাত্রজীবেন ছাত্রলীগ-পরক্ষনে যুবলীগ করি দলীয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। বর্তমানে সুপ্রিম কোর্টের কার্য নির্বাহী কমিটির সদস্য।
আমি বাংলাদেশ আওয়ামলীগের দল থেকে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হলে আমি মুলাদী-বাবুগঞ্জের মানুষের ভাগ্যে উন্নয়নে কাজ করব। তিনি মুলাদী -বাবুগঞ্জের সকল মানুষের দোয়া সমর্থন কামনা করে বলেন আশা করি সামনের নির্বাচন হবে সুষ্ঠ ও সুন্দর সকল দল এতে অংশ গ্রহন করবে।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কে এম মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, গণবাবার্তা সম্পাদক শাহিন হাওলাদার, সাংবাদিক আফিুল হক তারেক, মোঃ মেহেদী হাসান, আবু হানিফ ।









