বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদ ও হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল

0
349
মোঃ মেহেদী হাসান,মুলাদী :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র মিথ্যাচার, অপপ্রচার এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও আ’লীগের  ৪টি সংগঠনের ডাকা হরতালের প্রতিবাদে  ২০ জুলাই রবিবার মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা সাবেক চেয়ারম্যান ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য আলহাজ্ব আঃ ছত্তার খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল মুলাদী পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়। এসময় আলহাজ্ব আঃ ছত্তার খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাজাহান বেপারী, সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, উত্তর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, মুলাদী সরকারী কলেজের ছাত্রদলের সাবেক সিনিয়র সহ- সভাপতি নজরুল সিকদার, উপজেলা মৎস্য দলের আহবায়ক কালাম মাঝি, বরিশাল উত্তর জেলা জিয়া মঞ্চর সদস্য সচিব নজরুল হাওলাদার, পৌরসভার কৃষকদলের আহবায়ক আল-আমিন রাড়ী, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব কবির হোসেন মোল্লা, বরিশাল উত্তর জেলা তরুন দলের সদস্য সচিব জিহাদ মৃধা, বরিশাল উত্তর জেলা তরুন দলের যুগ্ম আহবায়ক রাশেদ শেখ, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক আজিম আকন, পৌরসভা স্বে”ছাসেবকদল আহবায়ক আফজাল হোসেন, মুলাদী সরকারী কলেজের সাবেক ছাত্রদলের সহ- সভাপতি নজরুল, মুলাদী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত মল্লিকসহ বিএনপি অংঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য জানান