তমার ভিপি হবার গল্প

0
801

কামরুজ্জামান কনক: বর্ষা রহমান তমা (ভিপি বর্ষা) জন্ম ১৯৯৯ সালে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কালমেঘা গ্রামে। বাল্যশিক্ষা ছোট পাথার সরকারী প্রাইমারি স্কুল, চতল বাইদ করটিয়া পাড়া দাখিল মাদ্রাসা, পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিক সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজ থেকে । সখিপুর আবাসিক মহিলা কলেজ এর মেধা ভিত্তিক ছাত্রী সংসদ এর ভিপি হওয়ার স্বপ্ন বুনেছিলেন কলেজ ভর্তি হবার পর থেকে। কিন্ত এখানে ভিপি পদ চূড়ান্ত হয় মেধা তালিকা থেকে। শুরু করেন স্বপ্ন বাস্তবায়নের কাজ। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃক মেধাবৃত্তি সহ ছাত্র সংসদ এর ভিপি নির্বাচিত হয়েছেন।বর্তমানে বর্ষা রহমান তমা সমাজ কর্ম বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। সাক্ষৎকারে তিনি বলেন: আমি নারী শিক্ষা,নারী অগ্রগতি সর্বোপরি নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করতে চাই। এবং সখিপুর আবাসিক মহিলা কলেজ এর সুনাম বৃদ্ধির জন্য কাজ করে যাব।

আপনার মন্তব্য জানান