মহান বিজয় দিবস ২০১৯ উৎযাপন উপলক্ষে এ আর স্কুল এন্ড কলেজের ব্যাপক কর্মসূচি গ্রহণ

0
413

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৯ উযাপনের লক্ষ্যে এ আর স্কুল এন্ড কলেজ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। । ১৬ ডিসেম্বর ,২০১৯ মহান বিজয় দিবস উপলক্ষে এ আর স্কুল এন্ড কলেজ “জাতীয় পতাকা উত্তোলনসহ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল,বিজয় র‍্যালী,চিত্রাঙ্গন প্রতিযোগিতা,আলোচনা সভা এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ আব্দুর রাজ্জাক,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এ আর স্কুল এন্ড কলেজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নাঈমুল রাজ্জাক, নির্বাহী পরিচালক,এ আর স্কুল এন্ড কলেজ এবং মিসেস তানিয়া তুজ জহুরা, এমবিবিএস,মেডিকেল অফিসার।

শিক্ষাই জাতির প্রাণ প্রবাহ।যে জাতি যত সুশিক্ষায় শিক্ষিত সে জাতি তত উন্নত। নির্বাহী পরিচালক জনাব নাঈমুল রাজ্জাক নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে স্বল্প বেতনে পাঠদানের সুযোগ রেখেছেন।শিক্ষার পাশাপাশি বার্ষিক শিক্ষাসফর,সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও ইনডোর ও আউটডোর খেলার সুযোগ রাখা হয়েছে। অভিজ্ঞ উচ্চশিক্ষিত পুরুষ-মহিলা শিক্ষক- শিক্ষিকা দ্বারা পড়াশুনার সুযোগ গড়ে তোলা হয়েছে।ক্রমান্বয়ে এ আর স্কুল এন্ড কলেজকে আশুলিয়ার সেরা শিক্ষালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন। তিনি ছাত্র-ছাত্রীদের ন্যায়বোধ,দায়িত্ব ও কর্তব্যবোধ গুণাবলী অর্জনে সহয়তা ও প্রতিনিয়ত পরামর্শ প্রদান করে চলেছেন।

আপনার মন্তব্য জানান