‘বাস্তবতা’ রচিয়তা তরুন কবি বি মাহমুদ

0
1135

“বাস্তবতা”

বি মাহমুদ

বাস্তবতা কঠিন জিনিস হয়না কারো আপন,

কারোর ভালো, কারোর মন্দের জন্য

করতে হয় গোপন।

জীবন যুদ্ধে বাস্তবতা হয়না কভু সহায়

সময় চলে যায়, সবিশেষ হায় হায় হায়।

বাস্তবতা দেয়না সুখ, দুঃখ ভুরি ভুরি

পরের জন্য করতে হয়, নিজের সুখ চুরি।

ভেবে সময়, করেছো পার

অন্যের স্বপ্ন করতে বাস্তবায়ন,

আসলে কি সে আদৌ চেয়েছে?

হতে তোমার আপন।

মরবে মানুষ, বাস্তব এটা চায়না কেউ মানতে,

দিনশেষে সবি ফুরায় আনতে আনতে।

ভালোর দাম নেই, মন্দের স্বভাব বেশি।

তবুও চাই জীবন চলে যাক, হাসি খুশি।

এত কিছুর পরেও জীবন, চায় একটু বাঁচাতে।

বাস্তবতা বড়ই নিষ্ঠুর ,

জীবন কেড়ে নেয় মরনেতে।

আপনার মন্তব্য জানান