♥♥একুশে বেহুঁশ♥♥
————————————
♦আলউদ্দীন শিকদার♦
এলে একুশ হইযে বেহুঁশ মাতৃভাষার তরে
মায়ের ভাষা ভীষণ খাসা রাখি বক্ষ ভরে,
গেলে একুশ নাই কোন খোজ মাতৃভাষা কেবা!
মায়ের বোল সিকেয় তোল ভিন্ন ভাষায় সেবা,
সালাম বরকত রফিক জব্বার বাঁচাতে ভাষার মান
অকাতরে বিলিয়ে দিলেন নিজের অমূল্য প্রাণ,
মাতৃভাষায় আঘাত সেতো জাতির উপর খাড়া
মুখের ভাষা বন্ধ হলেই জাতি দিশেহারা,
এমনতর জুলুমবাজি কে দেখেছে কোথা!
ঘৃণ্য পশু পাক শাসকই জঘন্য কাজের হোতা,
চিরতরে ধ্বংশের নেশায় কেড়ে নিল ভাষা
মুখের কথা না থাকিলে কিসের বাঁচার আশা!
তাইতো জাতি উঠলো ফুঁসে করতে প্রতিবাদ
অস্ত্রের মুখে ঝাঁপিয়ে পড়ে হানতে প্রতিঘাত,
নির্বিচারে চলল গুলি নিরস্ত্র শান্ত মিছিলে
তাজা তাজা কত প্রাণ বুলেট কেড়ে নিলে,
প্রাণের দানে ফিরে পেলাম ভাষা মায়ের মুখে
এই ভাষাতেই বলি লিখি গান গাই মনের সুখে,
এই ভাষাতেই কান্না মোদের এই ভাষাতেই হাসা
এই ভাষাকেই বক্ষে রাখি বিজ্ঞানী কি চাষা,
এই ভাষারই হেলা অপমান সইবো কেমন করে
প্রয়োজনে জীবন দেব ভাষা রক্ষার তরে।






