ফোরকান মাহমুদঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের হাটে,বাজারে ও চায়ের দোকানে সকল শ্রেনী পেশার মানুষের মুখে বইছে নির্বাচনী আলোচনা। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, আলোচনায় রয়েছে চরকালেখান ইউনিয়ন এর সাবেক সুনামধন্য চেয়ারম্যান মরহুম শুক্কুর আহমেদ সরদার এর সুযোগ্য উত্তরসূরী, তারুন সমাজ সেবক এবং ইউনিয়ন বাসীর সুখে ও দুঃখে পাশে থেকে করোনাকালীন সময় মানুষের দ্বারে দ্বারে সাহায্য নিয়ে পৌছে যাওয়া জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মিরাজুল ইসলাম সরদারকে বিজয়ী করতে সাধারন মানুষ আট-সাট বেধে নেমেছ।
জানা যায় মিরাজ সরদার জাতীয় পার্টির আদর্শকে ভালবেসে জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দিয়ে সুনাম অর্জন করেন, যার ফল স্বরুপ বরিশাল-৩(মুলাদী-বাবুগঞ্জ) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু ও মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক ও পৌরসভা কাউন্সিলার মোঃ আরিফ হোসেন সরদার গত ৩রা জানুয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র্যালী শেষে আলোচনা সভায় চরকালেখান ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মিরাজুল ইসলাম সরদারকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করেন। তাই চরকালেখান ইউনিয়ন বাসী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গল মার্কার ভোট দিয়ে মিরাজুল ইসলাম সরদারকে নির্বাচিত করার অঙ্গীকার করেন।
মিরাজ সরদার বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনগনের সেবা করাই হবে আমার মুল লক্ষ্য। তাছাড়া বর্তমানে ইউনিয়ন পরিষদে মানুষ সেবা নিতে এসে যে হয়রানী হচ্ছে তাও বন্ধ করব।
উল্লেখ্য মুলাদী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।









