বরিশালে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আর্তনাদ ফাউন্ডেশন এর ইফতার বিতরণ

0
748

অনলাইন ডেস্কঃঃ বরিশালের মুলাদি উপজেলায় আজ শুক্রবার মে দিবস উপলক্ষে শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতারের বাকি মাত্র ৪০ মিনিট। এরই মধ্যে মুলাদি সরকারি হাইস্কুল রোড এলাকা হয়ে বাজারের দিকে যাওয়া কিংবা বাজার থেকে হাইস্কুল রোডে আসা পথচারীদের চোখ আটকে যায় টেবিলে সাজানো ইফতারির প্যাকেট দেখে। ইফতার সামগ্রী ঘিরে দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন তরুণ। করোনার এই দুর্যোগে পথ চলতে চলতে ইফতারের সময় ঘনিয়ে আসলেও যারা নানা কারণে বাড়ি পৌঁছাতে পারেন না তাদের জন্য আর্তনাদ ফাউন্ডেশন মুলাদি উপজেলা ইউনিট এর এই আয়োজন।

দায়িত্বে থাকা তরুণরা মটর শ্রমিক, অটোরিকশা বা রিকশা/ভ্যান চালকসহ খুদ্র ব্যবসায়ীদের মাঝে ইফতারি বিতরণ করছেন। তবে এ পথচারীদের মাঝে ইফতারি বিতরণ শেষ রমজান পর্যন্ত  চলবে বলে জানিয়েছে আর্তনাদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জি. ফোরকান মাহমুদ। এ আয়োজন সম্পর্কে  তিনি বলেন, করোনার এই দুর্যোগে নানা কারণে অনেক মানুষ ইফতারের সময়েও রাস্তাঘাটে থেকে যান, তাদের জন্য বিনামূল্যে ইফতারি বিতরণের ব্যবস্থা করেছি।
এ সময় ইফতার সেবায় নিয়োজিত তরুণরা সবার হাতে ইফতারির প্যাকেট তুলে দেন।

ইফতার এর প্যাকেট প্রাপ্ত ফরিদ শেখ নামে এক ভ্যানচালক বলেন, করোনার এই দিনে সারাদিন রোজা রেখে ভ্যান চালিয়ে যে আয় হয় তাতে সংসার চলে না। ইফতারির দোকানে যাওয়ার সাহস হয় না। ইফতারির যে দাম তাতে আমাদের মতো গরিব মানুষের পক্ষে তা কেনা সম্ভব নয়। এখানে বিনামল্যে ইফতারি করতে পেরে ভালো লাগছে।

ইফতার বিতরণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক ইঞ্জ. ফয়সাল আহমেদ রাজু, আজমল হোসেন, বায়জিদ মাহমুদ,  ফোরকান হোসেন ফয়সাল, নাহিদ হোসেন, সোয়েব ফরাজি প্রমুখ।

আপনার মন্তব্য জানান