মুলাদী সদর ইউনিয়নে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নুরুল আমিন নুরুর পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

0
812

মুলাদী প্রতিনিধি: মুলাদী ৬নং সদর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ঢাকা কোতায়ালী ছাত্রলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান, জনপ্রিয় তরুন সমাজ সেবক নুরুল আমিন নুরুর ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া পোঁষ্টার রাতের অন্ধাকারে ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্র ও সরেজমিনে গিয়ে দেখা যায়, নুরুল আমিন দীর্ঘ দিন যাবৎ মুলাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন পেতে কাজ করে যাচ্ছে, সে লক্ষে মুলাদী ইউনিয়নের সর্বস্তরের জনগনকে শুুুুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধুর পরিবার ও দক্ষিন বাংলার রাজনৈতিক অবিভাবক আবুল হাসানাত আবদুলাল্লাহ ও সিটি মেয়র সম্বলিত ছবি দিয়ে পোষ্টারিং করে। কিন্তু তার প্রতিপক্ষের লোকজন রাতের অন্ধকারে পোষ্টার ছিড়ে ফেলছেন বলে অভিযোগ করছেন নুরুল আমিন নুরু।

তিনি বলেন যারা রাতের অন্ধকারে বঙ্গবন্ধু ও মাননীয় নেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টার ছিড়ে ফেলে, তারা আওয়ামী পরিবারের কেউ নয়, তারা আ’লীগের লেভাসে দলের ক্ষতি করছে, বসন্তের কোকিল হয়ে সুযোগ সুবিধা ভোগ করছে এবং অচিরেই তাদের পতন ঘটবে।

নবাবের হাট লঞ্চঘাট, নন্দির বাজার, কাজিরহাট, বাংলা বাজার, নাইয়ের হাট সহ বিভিন্ন স্থানে ছেড়া পোষ্টার দেখা গেছে। তবে কেউই মুখ খুলছে না। কিছু  স্থানীয় ভোটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, নুরুল আমিন নুরুর জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে তার প্রতিপক্ষরাই রাতের অন্ধকারে এ কাজ ঘটিয়েছে। তাই তাদের দাবি এ সকল দুস্কৃতিকারীদের খুজে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে নুরুল আমিন নুরু জানান, আমি ঢাকায় রয়েছি দেশে এসে এলকার লোকজনের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেব।

আপনার মন্তব্য জানান