সরাইলে যুব খান ফাউন্ডেশন এর উদ্যেগে হত-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ।

0
583

ফোরকান ভোমরঃ সরাইল উপজেলায় কালীকচ্ছ ইউনিয়নে ” যুব খান ফাউন্ডেশনের” উদ্যোগে “জেকেএফ উষ্ণতার বন্ধু” প্রজেক্ট এর মাধ্যমে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ ১৫ই জানুয়ারি উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দী খান বাড়িতে “জেকেএফ” এর প্রধান কার্যালয়ে দ্ররিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্য, জেকেএফ এর প্রতিষ্ঠাতা দাতা ও উপদেষ্টা মোঃ ইসমাইল খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মোঃ জিয়াউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মোঃ আলী ও আবু শামীম ছানা, মোঃ আলী আহম্মদ খান, মোঃ নজরুল ইসলাম খান, মোঃ দারু খান, মোঃ আবু শামীম ছানা, মোঃ আলী, ফাইজুল ইসলাম খান শ্রবন, মোঃ রাফচান, মোঃ মুবাশ্বির খান, মোঃ আদনান খান রিয়ান প্রমুখ।

কম্বল বিতরণকালে এ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা দাতা ও উপদেষ্টা মোঃ ইসমাইল খান বলেন, এই সংগঠন একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান।সংগঠনের উদ্দেশ্য হতদরিদ্রদের পাশে দাঁড়ানো। সকল সদস্যদের প্রতি আহব্বান জানান সংগঠনকে এগিয়ে নিতে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠন এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন।

এ সময় অনুষ্ঠানের সঞ্চালক হাফেজ মোঃ জিয়াউর রহমান খান বলে এর আগে সংগঠনের পক্ষথেকে “জেকেএফ সুবিধা বঞ্চিতদের বন্ধু” প্রজেক্ট এর মাধ্যমে কর্মহীন, অসহায় দ্ররিদ্রদের মাঝে (২১৫ পরিবার) চাউল, ডাল, আটা, তেল, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও “জেকেএফ সুস্বাস্থ্যের বন্ধু ” প্রজেক্ট এর মাধ্যমে ৪০০ মাস্ক বিতরণ করা হয়েছে পর্যায়ক্রমে।

এর আগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠনের শুরুতেই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান বলেন সামনে আমরা আরো দুইটি (জেকেএফ এক মুঠো ঈদ ও জেকেএফ স্ব-নির্ভর বন্ধু) প্রজেক্ট নিয়ে আসবো অসহায়দের মানুষদের জন্য ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জেকেএফ এর সকল সদস্যদের জন্য ।

আপনার মন্তব্য জানান