আর্তনাদ ফাউন্ডেশন চরকালেখান ইউনিটের বার্ষিক সভা ও আনন্দ ভোজ আয়োজন

0
716

অনলাইন ডেস্কঃ বরিশাল জেলার মুলাদি উপজেলায় মানবিক সংগঠন আর্তনাদ ফাউন্ডেশন, চরকালেখান ইউনিট শাখার বার্ষিক সাধারণ সভা ও আনন্দ ভোজ আয়োজন সম্পন্ন হয়েছে।

উক্ত আলোচনা সভায় সংগঠনের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলো। সদস্যদের নানা আয়োজনে উৎসব মূখর পরিবেশের সৃষ্ট হয়। এসময় সদস্যরা সামাজিক কাজে তাদের বিভিন্ন অভিজ্ঞতা  ও ভবিষ্যত কর্মপরিকল্পনা সবার সাথে তুলে করেন এবং মাদক, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ ও শিশু শ্রম বিরোধী সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞা করেন।

উল্লেখ্য আর্তনাদ ফাউন্ডেশন, চরকালেখান ইউনিয়ন ইউনিট শাখা ২ বছরের অধিক সময় ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। উল্লেখ যোগ্য কার্যক্রম সমূহঃ মুমূর্ষু রোগীকে রক্ত দান, ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প আয়োজন, ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ, ঈদ বস্ত্র ও শীত বস্ত্র বিতরন এবং মাদক, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ ও শিশুশ্রম বিরোধী জনসচেতনতা মূলক সেমিনার আয়োজনসহ অন্যান্য।

আপনার মন্তব্য জানান