স্টাফ করেসপন্ডেন্ট,মুলাদী :
মুলাদীতে বেপরোয়া গতির লেগুনা চাপায় সামিউল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার বিবরনে জানা জানা যায় শনিবার বিকাল ৪.১৫ টার দিগে মুলাদী-মৃধারহাট সড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সামিউল ইসলাম গাছুয়া ইউনিয়নের গলইভাঙ্গা গ্রামের শহীদুল ইসলামের পুত্র। সামিউলের চাচা জাহিদুল ইসলাম জানান, শনিবার বিকালে একটি লেগুনা মৃধারহাট থেকে মুলাদী আসছিলো। ফায়ার সার্ভিসের কাছাকাছি সামিউল রাস্তা অতিক্রম করার সময় দ্রæতগামী লেগুনাটি তাকে চাপা দেয় । এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে লেগুনা চালক ইয়ামিনকে আটক করে নিয়ে আসে।









