কাজিরহাটে ফুটপাত ও রাস্তা দখল করে সুপারি কেনাবেঁচা পথচারীদের দূর্ভোগ

0
351

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানা সদরের আ’লীগ অফিসের সামনের রাস্তা ও ফুটপাত দখল করে সুপারী কেঁনা বেঁচা করায় পথচারী,স্কুলের ছাত্র-যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয়। কয়েকজন পথচারী রাস্তা থেকে দূরে কোথাও সুপারি কেনাবেচার জন্য বললেও সুপারি ব্যবসায়রীরা এটা শুনছেনা। সুপারি ব্যবসায়ী আঃ কুদ্দুস হাওলাদার জানান আমরা পথ আটকিয়ে সুপারি-কেনাবেঁচা করছি না। পথচারী ও যানবাহন চালকরা রাস্তা ও ফুটপাত দখল করে যাতে কেউ এ ধরনের কর্মকান্ড না করতে পারে তার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

আপনার মন্তব্য জানান