মুলাদীতে বাংলাদেশ খেলাফত ও যুব মজলিসের উদ্দ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
161
আলী আজম স্বপন (মুলাদী):
বাংলাদেশ খেলাফত মজলিশ ও যুব মজলিস মুলাদী উপজেলা শাখার আয়োজনে গতকাল ১৮ ই রমজান বুধবার , বিকাল ৪টায়, তাকাওয়া অর্জন ও দ্বীন কায়েমে মাহে রমজানের বার্তা শীর্ষক  আলোচনা সভা ও ইফতার মাহফিল মুলাদী উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ছে।
মুলাদী উপজেলা খেলাফত মজলিসের আহবায়ক মাওঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও যুব মজলিস আহবায়ক মোঃ আরিফ হোসেন (এম,এস,এস) এর সঞ্চালনায় আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওঃ মোঃ জোবায়ের গালিব। বিশেষ অতিথি  ছিলেন মুলাদী কলেজ সাবেক ভিপি ও মুলাদী উপজেলা কৃষক দলের আহবায়ক আঃ সালাম হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা খেলাফত মজলিস যুগ্ন আহবায়ক মুফতি ইমরান খান, সদস্য সচিব মুফতি আবুল কালাম জাফরী, সদস্য মাওলানা আল আমিন, মুলাদী পৌর সদস্য ক্বারী মোঃ কবির হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মুফতি মাসউদুর রহমান, হাফেজ মাওঃ জামাল উদ্দিন, মাওঃ ইউনুস মোল্লা, যুব মজলিস যুগ্ন আহবায়ক মাওঃ আমিনুল ইসলাম, সদস্য মাওঃ হুসাইন আহম্মেদ, মাওঃ ইসমাইল হোসেন, ডাঃ ফরহাদ হোসেন, মোঃ শাহ আলম প্রমুখ।

আপনার মন্তব্য জানান