পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত মুলাদি গড়ার লক্ষ্যে বিডি ক্লিন-মুলাদি

0
683

অনলাইন ডেস্কঃ বরিশালের মুলাদি উপজেলায় পরিচ্ছন্ন মুলাদি উপজেলা গড়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, মুলাদি ইউনিটের আয়োজনে আজকে দ্বিতীয় ইভেন্ট সম্পন্ন হয়। সকাল ১০ টায় সদর রোড রেন্ট্রিতলা থেকে কার্যক্রম শুরু করা হয়। উল্লেখ্য বিডি ক্লিন, ৩ জুন ২০১৬ সনে পরিচ্ছন্ন ও জীবানু মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যাত্রা শুরু করে। পরিচ্ছন্নতা শুরু হোক নিজের ঘর ও আঙিনা থেকে- এই স্লোগান বুকে ধারন করে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি জেলার গন্ডি পেরিয়ে উপজেলায় কার্যক্রম ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় মুলাদি উপজেলা টিম তাদের দ্বিতীয় ইভেন্ট সম্পন্ন করেছে।

সংগঠনের লক্ষ্যে সম্পর্কে প্রোগ্রামে উপস্থিত সমাজকর্মী ফোরকান মাহমুদ জানান, যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারের জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবানু মুক্ত মুলাদি তথা বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিনের মূল লক্ষ্য।

আপনার মন্তব্য জানান