মুলাদী মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

0
271

মুলাদী প্রতিনিধি ঃ
মুলাদী পৌর শহরের প্রান কেন্দ্রে অব¯ি’ত মুলাদী মডেল মাদ্রাসার ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে মাদরাসার চেয়ারম্যান মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক এইচ,এম, সোলায়মান বিন নুরের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি মাওঃ রফিকুল ইসলাম। তিনি পৌর শহরে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে গড়ে তোলা এ মাদরাসাটিতে পড়া লেখার গুনগত মান ভালো হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এ ছাড়াও তিনি উপ¯ি’ত অবিভাবকদের এ মাদ্রাসায় তাদের ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আল মাহমুদ, মোঃ জাকির হোসেন, মোঃ ইব্রাহীম মোল্লা, হাফেজ মোঃ হাবিবুল্লাহ্, মাদ্রাসা শিক্ষক আবু বক্কার, হাফেজ মোঃ তাহমিদুল ইসলাম। এ সময় মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর অবিভাবক, মাদ্রাসা শিক্ষক,কর্মচারী উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠানে শেষে বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণীতে ১ম,২য় ও ৩য় ¯’ান অধিকারকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

আপনার মন্তব্য জানান