প্রধান মন্ত্রির আগমন উপলক্ষে মুলাদীতে যুবলীগের প্রস্তুুতি সভা

0
275

 

মুলাদী প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২৯ ডিসেম্বর বরিশালের জনসভায় আগমন উপলক্ষে মুলাদী উপজেলা যুবলীগের আয়োজনে গতকাল সকাল ১১টায়, মুলাদী উপজেলা যুবলীগের সভাপতি রফিকউজ্জামান রাসেল সভাপতিত্বে মুলাদী পৌর চত্বরে প্রস্তুুতি  সভা অনুষ্ঠিত হয়েছে।

মুলাদী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হাজী মিঠু ও সহ-সভাপতি জিয়া উদ্দিন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র শফিক উজ্জামার রুবেল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখের কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ২৯শে ডিসেম্বর জনসভায় সফল করতে মুলাদী থেকে যুবলীগের সবে”র্চ সংখ্যাক নেতা কর্মী অংশ গ্রহণ করবে বলে আমি আশা করি, তাছাড়া সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র প্রতিহত করে ভোট কেন্দ্র গিয়ে সকলকে ভোট দেওয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী বাবুগঞ্জের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ঈগল প্রতীকের ডা. আমিনুল কবির,উপজেলা পৌর আওয়ামলীগের সভাপতি জিয়াউল আহসান খান,সিপু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হাচানাত জাপান, মুলাদী পৌরসভা উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাজী কামাল হোসেন, ছাত্রলীগ নেতা তানভীর রাড়ী, শাহাদাত হাওলাদার সহ উপজেলার যুবলীগের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।

আপনার মন্তব্য জানান