বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন শিসিল-মুনমুন দম্পতি

0
675

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালের মুলাদিতে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বরিশাল জেলার মুলাদি উপজেলায় সরকারি মুলাদি কলেজ মাঠে ‘আর্তনাদ ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত মুলাদির স্বনামধন্য চিকিৎসকগণ উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক মানুষকে সেবা প্রদান করা হয়।

উক্ত ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করেন ডাঃ সৈয়দ ইমরান আশফাক শিসিল ও ডাঃ আফরোজা মুনমুন দম্পতি। ডাঃ সৈয়দ ইমরান আশফাক জানান, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। বিজয়ের এই দিনে আমি বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের সেইসব জাতীয় বীরদের যাদের অকৃত্তিম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্খিত স্বাধীনতা। তাই শহীদদের স্মরণে আমাদের আজকের এই ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা হইছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মেডিসিন, মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাইয়েদুর রহমান, হার্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মোশাররফ হোসেন, ডায়াবেটিস, মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ সালাহ উদ্দিন রাসেল, জেনারেল সার্জন, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অশোক সেন, মেডিসিন অভিজ্ঞতা সম্পন্ন ডাঃ তাওসিফ তাওহিদ।

উক্ত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, পেসার ও ওজন পরিমাপ করা হয়। একই সাথে জনসাধারণকে রক্ত দানে উৎসাহিত করা সহ মাদক, যৌতুক, ইভটিজিং, গুজব, নারী ও শিশু সুরক্ষা এবং জলবায়ু ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।

সোমবার সকাল ৯ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আর্তনাদ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জি ফোরকান মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান খান ইফতেখারুজ্জামান ফাহিম, ঢাকা কলেজ ইউনিট প্রতিনিধি নাঈম শরীফ, সরকারি হাতেম আলী কলেজ ইউনিট প্রতিনিধি মোঃ সোহাগ, বর্নমালা স্কুলের সহ পরিচালক মোঃ শফিকুল ইসলাম, নারায়নগঞ্জ ইউনিট প্রধান সরফরাজ আহমেদ সজল, মুলাদি উপজেলা ও কলেজ ইউনিট প্রতিনিধি রায়হান মল্লিক, ফজলে রাব্বি, আবু বক্কার, মোঃ ফয়সাল হোসেন, ফজলে রাব্বি, রোমেন খান, অপূর্ব রহমান জয়, প্রান্ত রিফাত, সোয়েব হোসেন, অন্তু ইমন, খান ইমরান, শাকিল তাজ, মোঃ ইমন, রফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিট প্রতিনিধি টিম।

কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জি ফোরকান জানান, প্রতি মাসে একাধিক মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্প এর আয়োজন করা হয়। সকলে মিলে যদি সাধারণ মানুষকে সচেতন করতে পারি ও সকল ডাক্তার এবং হাসপাতালে রেফারেল সিস্টেম চালু হয় তা হলে স্বাস্থঝুঁকি থেকে অনেক মানুষ মুক্ত থাকবে। আর এ জন্য প্রয়োজন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। তাই আর্তনাদ ফাউন্ডেশন বিভিন্ন দিবসে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে এবং যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালন করে থাকে। রক্ত দান নিয়ে তিনি বলেন ‘ সচেতনতাই বাংলাদেশে রক্তের একমাত্র সমাধান’। তাই সবাইকে রক্ত দানের আহবান জানান তিনি।

আপনার মন্তব্য জানান