ঢাকা প্যারাডাইস ডায়মন্ড লিও ক্লাব,লিও ডিস্ট্রিক্ট কাউন্সিলঃ ৩১৫-বি২, বাংলাদেশ এর আয়োজনে লায়ন্স ক্লাব অব ঢাকা প্যারাডাইস ডায়মন্ড এর স্পন্সরে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় রাজধানীর আগারগাঁও এ লায়ন্স ভবনে শীতবস্ত্র তথা কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
উপস্থিত ছিলেনঃ বাংলাদেশ লায়ন ফাউন্ডেশন এর সেক্রেটারি জেনারেল লায়ন জাফর ইকবাল (আর.সি), ক্যাবিনেট ট্রেজারার লায়ন এ কে এম নেয়ামত উল্লাহ বাবু, লায়ন এবিএম আনোয়ারুল বাসাত এম.জে.এফ(আর.সি হেডকোয়াটার), লায়ন এটিএম মোস্তাইন বিল্লাহ মুকিম(আর.সি), ঢাকা প্যারাডাইস ডায়মন্ড লিও ক্লাব এর উপদেষ্টা লায়ন ফারজানা আফরোজ মিতু, ঢাকা প্যারাডাইজ ডায়মন্ড এর আইপিপি লিও ইফ্ফাত জেরিন নাসিতা, ধ্রুবতারার কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক তানভীর আনজুম তুষার, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও ইমরান হোসাইন , ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও তৌকির রহিম রিসাত, ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও মীর মাসুদ, ঢাকা প্যারাডাইজ ডায়মন্ড লিও ক্লাব এর প্রেসিডেন্ট লিও শেখ শাহরিক হাসান, ভাইস প্রেসিডেন্ট লিও নাদিয়া আরভিন, জয়েন্ট ট্রেজারার লিও তাসনিয়া অবন্তী প্রমুখ৷









