চার তরুনের স্বপ্নের ডিজিটাল সখিপুর মোবাইল অ্যাপ্লিকেশন

0
477

ডিজিটাল সখিপুর উদ্যোক্তাদের নতুন বছরের ভাবনা- আগামীর সখীপুর হবে ডিজিটাল, এরকম একটা লক্ষ্যকে সামনে রেখে সখীপুরের চার স্বপ্নবাজ তরুণের সংগঠন “ডিজিটাল সখীপুর”। ডিজিটাল সখিপুর মূলত, একটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর সখিপুর ভিত্তিক সামাজিক সংগঠন। সংগঠনটি সখিপুরকে ডিজিটালাইজেশন করার জন্য সখিপুরের সমস্ত তথ্য, ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক দেশের প্রথম ডিজিটাল উপজেলা গড়ার লক্ষ্যে ‘এক ক্লিকেই সখিপুর ‘ স্লোগানে একটি মোবাইল এপ্লিকেশন তৈরি করছে। এই অ্যাপ থেকে ৪২৯ বর্গ কিলোমিটার এই সখিপুরের সমস্ত নির্ভুল তথ্য খুঁজে পাওয়া যাবে এ্যাপসটির মাধ্যমে খুবই সহজেই, এই এ্যাপের ফলে পুরো সখীপুরবাসী এক ক্লিকেই নিজের প্রয়োজনীয় অনেক কাজ সেড়ে ফেলতে পারবেন! কামরুজ্জামান কনক : ফাউন্ডার,Digital Sakhipur App -স্বপ্নগুলির ছোঁয়া পেতে চাই- পড়াশোনার পাশাপাশি সমাজের ভালো কাজে নিজেকে জড়িয়ে রাখতে চাই। নতুন বছরের গুরুত্ব দিবো মনুষ্যত্ব বিকাশের সুযোগ আছে এমন কাজ গুলোর প্রতি। জন্মভূমি সখিপুর উপজেলায় হওয়া জন্মভূমির কাছে ঋনী সবসময়। কর্মজীবনের পাশাপাশি সখিপুরের ভালো কাজে নিজেকে জড়িয়ে রাখতে চাই। আর আগামীর সখিপুর হউক সম্পৃক্তির, যেখানে সকল পেশার মানুষের স্বপ্ন হউক আলোকিত সখিপুর গড়ার। দেশব্যাপি উন্নয়নের যে ধারাবাহিকতা তা বজায় থাকুক সখিপুরেও। প্রতিটি গ্রামে পৌঁছে যাক নাগরিক সেবা। মশিউর আলিফ: সহপ্রতিষ্ঠাতা & সিইও, Digital Sakhipur App -তারুণ্য মানে থেমে থাকা নয়,তারুণ্য মানে কঠিন বাধা উপেক্ষা করে এগিয়ে চলা- নতুন বছরে সপ্ন পূরনের পথে আবারো নতুন প্রয়াসে হাটা।নতুন বছরের প্রতিটি মিনিট,প্রতিটি সেকেন্ড কে কাজে লাগিয়ে সপ্ন সাধনার কাজেই ব্যয় করতে চাই । নতুন বছরে পড়ালেখার পাশাপাশি মানুষের পাশে দাড়াতে চাই নিস্বার্থ ভাবে।বছর শেষে সুন্দর একটি সমাজ উপহার দিতে চাই।সকল রাজনৈতিক প্রতিহিংসা বিহীন সখিপুর চাই।যেখানে সকল নেতার মূল উদ্দেশ্য থাকবে জনগনের জীবন যাত্রার মান উন্নয়ন। তরুনরা তাদের বিকাশ ঘটাবে রাজনৈতিক প্রতিহিংসা বিহীন। রিজবী শাকিল: সহ প্রতিষ্ঠাতা,Digital Sakhipur App -অতীতের ব্যর্থতা হয়ে উঠুক নতুন পথচলার শক্তি – অতীতের সকল ব্যর্থতা এবং হতাশার গ্লানি মুছে নতুন বছরে নতুনভাবে পথ চলার প্রত্যাশা করি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরের শুরুতেই আমি নিজেকে একজন আত্নবিশ্বাসী এবং পরিশ্রমী তরুণ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। কঠোর পরিশ্রম এবং আত্নবিশ্বাস দিয়ে মোকাবেলা করতে চাই সকল প্রতিকুলতাকে।এবং স্বপ্ন দেখি একটি সুন্দর পৃথিবীর, এবং সেই সুন্দর পৃথিবীর শুরুটা হোক আমার পরিবর্তনের মাধ্যমেই। আমিনুল ইসলাম : অ্যাপ ডেভলপার, Digital Sakhipur App -স্বপ্নের পিছনে না দৌড়িয়ে জীবনে এমন কিছু করা উচিত যেনো স্বপ্ন তোমার পিছনে দৌড়ায় – স্বপ্ন কে কখোনই ছোট করে না দেখে অনেক বড় বড় স্বপ্ন দেখা উচিত,,তাহলেই স্বপ্ন পূরনের শক্তি,মনোবল ও আকাঙ্খা সঞ্চিত হবে বিগত বছরের প্রাপ্তি আর অপ্রাপ্তি নিয়ে মিলাতে বসেছি নতুন এক অংক। রাগ,অভিমান,ভালোবাসা, ঘৃনা আর বিভিন্ন কঠিন পরিস্থিতির মোকাবেলার শেষে এসবের মিশ্রনে যেনো সৃষ্টি হয়েছি নতুন এক আমি। নতুন বছরের নতুনত্বের সাথে তাল মিলিয়ে নতুনভাবে সাজিয়েছি নতুন বছর ২০২০ সালের আমার জীবনের স্বপ্ন পূরনের নতুন এক ক্যালেন্ডার। প্রতিটা মানুষই তার স্বপ্নের মতো সমান। তেমনি আমার জীবনের স্বপ্নের শেষ নেই । আমার অন্যান্য স্বপ্নের মতো একটি হলো আমার প্রিয় জন্মভূমি সখিপুর উপজেলা হউক “ডিজিটাল সখিপুর”। যেখানে ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার আয়তনের দেশ দিন দিন আধুনিক হচ্ছে সেখানে এই দেশেরই অন্তরভুক্ত মাত্র ৪২৯.৭৮ বর্গকিলোমিটার আয়তনের ছোট্ট উপজেলা আমার প্রিয় জন্মভূমি সখিপুর পিছিয়ে থাকবে কেনো। আধুনিক ও আলোকিত সখিপুর গড়বো এই প্রত্যাশায় আমি কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস নিয়ে নিজেকে এগিয়ে নিতে চাই বহুদূর।

আপনার মন্তব্য জানান