শান্তির পথে মানবতার সেবায় যুব খান ফাউন্ডেশনের পথচলা।

0
650

ফোরকান মাহমুদঃ ‘শান্তির পথে মানবতার সেবায়’ স্লোগানে এগিয়ে যেতে ঘরোয়া ভাবে আত্মপ্রকাশ হয়েছে যুব খান ফাউন্ডেশন (JKF) ২০১৭ সালে। নিজের দায়িত্ববোধ থেকেই করা এ সংগঠন। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও পারিবারিক সংগঠন।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল জানান যুব খান ফাউন্ডেশন (JKF) এর নতুন প্রজেক্ট হিসেবে ১০০ প্রতিবন্ধী পরিবারকে পর্যায়ক্রমে ১ মাসের করে ত্রান সহায়তা দেওয়া হবে। এ কার্যক্রম এর অংশ হিসাবে “JKF প্রতিবন্ধী সহায়তা “প্রজেক্ট এর মাধ্যমে দশটি প্রতিবন্ধী পরিবারকে এক মাসের করে ত্রাণ সহায়তা প্রদান করে।
শুরু থেকে এ সংগঠনটি আত্মপ্রকাশ হওয়ার পর থেকে প্রতি ঈদে অসহায় গরিব মানুষের পরিবারকে সেমাই, চিনি ,দুধ এবং কাপড় , বই, খাতা বিতরণ করে যাচ্ছে।
পাশাপাশি যুব খান ফাউন্ডেশন (JKF) করোনা প্রাদুর্ভাবে ঢাকাতে ৭০ml এর ২০০ হ্যান্ড স্যানিটাইজার রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের মাঝে বিতরণ, রিক্সাচালকদের মাঝে ৩০০ মাস্ক বিতরন, ব্রাক্ষণবাড়ীয়া জেলার সরাইলের ২২৫ টি নিন্ম মধ্যবিত্ত কর্মহীন অসহায় পরিবারের ভাই বোনদের জন্য ত্রান সহায়তা প্রদান করা হয়।

যুব খান ফাউন্ডেশন (JKF) আপাতত পাঁচটি প্রজেক্ট এর মাধ্যমে কাজ করে সেগুলো হলোঃ

১) JKF প্রতিবন্ধী সহায়তা।
২) JKF মানবিক সহায়তা।
৩) JKF শিক্ষা সহায়তা।
৪) JKF প্রাতিষ্ঠানিক সহায়তা।
৫) JKF চিকিৎসা সহায়তা।

এই প্রজেক্ট সবগুলোই এখন চালু আছে এবং সবকিছু করে থাকে “জেকেফ” এর প্লানিং ও সামর্থ্য অনুযায়ী। প্রজেক্ট গুলো চালু করা হয়েছে কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর ভিত্তি করে।

রাইসুল ইসমাইল সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান।

আপনার মন্তব্য জানান