মুলাদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালিত

0
639

মুলাদী প্রতিনিধি :

মুলাদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। ১৭ই মার্চ সকাল ১০টায় মুলাদী পৌর চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়|

সকাল ১১ ঘটিকায় একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুলাদী পৌর আ’লীগের কার্যালয় আলোচনা সভা ও কেঁক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উদযাপন করা হয় । মুলাদী পৌর আ’লীগের সভাপতি জিয়াউল আহসান সিপু খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল।

এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি এনামুল হক খান নকীব, যুগ্ন সাধারন সম্পাদক মাষ্টার মহিউদ্দিন রাড়ী, কার্যকরী সদস্য মোশারফ হোসেন খান, কারুজ্জামান রবীন,  উপজেলা আ’লীগ নেতা সিহাব উদ্দিন রাড়ী  উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আলী আকবর মুন্সি, উপজেলা যুবলীগ নেতা সাহে আলম হাজী মিঠু, কাজী কামাল, বাবুল চৌকিদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্যানেল মেয়র আ: রব, সম্পাদক খোকা কাজী, সৈনিক লীগের সভাপতি আবু বক্কার মুন্সি সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু,  পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলক, উপজেলা ছাত্রলীগ নেতা এ্যাড, তানভীর আহম্মেদ রাড়ী, জাবেদ রাড়ী সহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকমী এছাড়াও সমাজের বিভিন্ন স্থরেরর লোকজন উপস্থিত থেকে অনুষ্ঠান উৎযাপন করেন।

 

আপনার মন্তব্য জানান