স্টাফ করেসপন্টেন্ড,মুলাদী :
মুলাদীতে পৌর জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল বিকাল ৩টায় মুলাদী মহিলা কলেজ প্রাঙ্গনে পৌর জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কবির হোসেন সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আঃ বারী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আ: মজিদ, এ্যাড. মজিবর রহমান দুলাল,চরকালেখান ইউনিয়ণ চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার, জাতীয় পার্টি নেতা আঃ মালেক সিকদার, সেলিম আহম্মেদ চৌকিদার ।
এ সময় উপজেলা ও পৌর জাতীয় পার্টির সহযোগী সংগঠণের বিপুল সংখ্যাক নেতাকর্মী ইফতার ও দোয়া মোনাজাতে অংশ গ্রহণ করেন। সভায় বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও বিএনপির কিছু নেতারা ফুল দিয়ে জাতীয় পার্টিতে আনুষ্ঠিক ভাবে যোগদান করেন ।









