ধ্রুবতারার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তরুণ সংগঠক তুষার

0
466

নিজস্ব প্রতিবেদকঃ এবারে জাতীয় পুরুষ্কার প্রাপ্ত সংগঠন ধ্রুবতারার ইতিহাসে প্রথম ব্যলট পেপারের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নিবার্চন অনুষ্ঠিত হবে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন। এদিকে মনোনয়ন পত্র নেয়ার শেষ দিনে ১০ ই অক্টোবর মনোনয়ন পত্র সংগ্রহ করেন কৃতিত্বের সাথে একাধিক বার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক হিসেবে দায়িত্বে থাকা সিরাজগঞ্জের কৃতি সন্তান তানভীর আনজুম তুষার। তিনি ২০১৭ সাল থেকে ধ্রুবতারার সাংগঠনিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হন এবং সফলতার একাধিক বার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। আগামী ৩ ডিসেম্বর (২০১৯-২০২১) সাংগঠনিক বছরের জন্য কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহের আগে ২১ সেপ্টেম্বরে ধ্রুবতারা আয়োজিত ক্যাম্পে আগত বিভিন্ন উপজেলা কমিটি, জেলা কমিটি, বিভাগীয় কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে মুঠোফোনে তানভীর আনজুম তুষার সাংবাদিকদের জানান, সংগঠনের প্রথম সরাসরি ইলেকশনে অংশ নিচ্ছি এটা সত্যি আনন্দের। সবার দোয়া ও ভালবাসা চাই যাতে ভবিষ্যতে সবাই একত্রে যুবকদের জন্য কাজ করতে পারি,এবং সংগঠনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারি৷ ইসি জাহিদুর রহমান জানিয়েছেন শান্তি পূর্ণ ভাবে সবার অংশগ্রহনে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে তারা বদ্ধ পরিকর। চেয়ারম্যান থেকে কোষাধ্যক্ষ পদ পর্যন্ত সরাসরি ইলেকশান হবে যদি একাধিক প্রার্থী থাকে। বাকীপদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক হিসেবে যারা জিতে আসবেন তারা পুরন করবেন। তফসীলঃ ফরম নেয়ার সময়ঃ২০ সেপ্টেম্বর থেকে ১০ ই অক্টোবর। যাচাই বাছাই এর শেষ তারিখঃ ১৫ অক্টোবর প্রতিক বরাদ্দঃ ১৭অক্টোবর। প্রচারের সময়ঃ১৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর।

আপনার মন্তব্য জানান