অনলাইন ডেস্ক : বরিশালে আর্তনাদ ফাউন্ডেশন পরিচালিত বর্নমালা স্কুলের সুবিধা বঞ্চিত ৬৭ জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই সহ শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।
আর্তনাদ ফাউন্ডেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে রবিবার (২ই ফেব্রুয়ারী ) বিকেলে বরিশাল শহরের ৩০ গোডাউন, সিঙারা পয়েন্টের বর্ণমালা স্কুলে সুবিধা বঞ্জিত শিশুদের নিয়ে এই প্রোগ্রাম আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামে উপস্থিত বর্নমালা স্কুলের কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জি ফোরকান মাহমুদ বলেন, আর্তনাদ ফাউন্ডেশন একটি সামাজিক, সেচ্ছাসেবী, অরাজনৈতিক সেবামূলক সংগঠন।
আর্ত মানবতার সেবায় দেশের ২৩টি জেলা, ৪৬টি বিশ্ববিদ্যালয় ও কলেজে কাজ করে যাচ্ছে সংঠনটি। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা, উপজেলায় আর্তনাদ এর কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।

বর্ণমালা স্কুল, বরিশাল শাখার পরিচালক খান ইফতেখারুজ্জামান ফাহিম জানান, সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুশিক্ষা প্রদান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সাবলম্বীকরন ও অক্ষর জ্ঞান প্রদানে কাজ করে যাচ্ছে বর্ণমালা স্কুল। বর্তমানে আমাদের বরিশাল শাখায় ৬৭ জন সুবিধা বঞ্জিত ছাত্র ছাত্রী আছে। ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
সরকারি হাতেম আলী কলেজের শিক্ষার্থী ও স্কুলের সহ পরিচালক কাওসার মেহেদী জানান, সুবিধা বঞ্জিত শিশুদের জন্য বর্নমালা স্কুলের মাধ্যমে আমরা নিয়মিত শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল,ব্যাগ এবং খাবার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। ভবিষ্যৎতেও এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, আর্তনাদ ফাউন্ডেশন বরিশাল শাখার সিনিয়র সদস্য ফখরুজ্জামান ফুয়াদ, মনিরুজ্জামান শাহিন, আবু বক্কার সিদ্দিক রুবেল, সরকারি ব্জ্রমোহন কলেজের সভাপতি মাইদুল ইসলাম, মোঃ তপু ,গ্লোবাল ভিলেজের ইউনিট প্রতিনিধি সাইফ রিমন, সরকারি হাতেম আলী কলেজ প্রতিনিধি রফিকুল ইসলাম, মোঃ সিয়াম, এক্সিস টিউশন সেন্টার প্রতিনিধি নাইমুল ইসলাম, বরিশাল জম জম ইউনিট প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন কলেজে ইউনিটের অর্ধ শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবী।
প্রোগ্রামের সমাপনী বক্তব্যে আবু বক্কার সিদ্দিক রুবেল বলেন, শিক্ষা আমাদের মৌলিক অধিকার এবং জাতির মেরুদণ্ড। সু-শিক্ষা ছাড়া কোন জাতির ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে না। তাই সবাইকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অবিভাবকদের আরো দায়িত্বশীল হবার আহবান করেন তিনি।









